সম্প্রতি কলকাতায় অবস্থিত পোর্ট ট্রাস্ট ক্লাবে ইউ.ডি সিরিজে -এর পক্ষ থেকে প্রকাশিত হল
ডাঃ নবারুণ ঘোষের দ্বিতীয় সিডি ' বিচিত্র বাংলা' । শ্রী অলোক রায় চৌধুরীর হাত ধরে হয়ে গেল এর আনুষ্ঠানিক উদ্বোধন।এই সিডিটিতে রয়েছে রবীন্দ্র, নজরুল ও দ্বিজেন্দ্রলালের অমর ৯টি গানের সংকলন ।
আপনাদের জানিয়েরাখি, ডঃ নবারুণ ঘোষ পেশায় একজন বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক। শৈশবে তাঁর মায়ের কাছে সংগীত চর্চার হাতেখড়ি । এরপর ভারতের স্বনামধন্য সংগীত গুরুদের কাছ থেকে তিনি সংগীতের তালিম নেন। শ্রী পঙ্কজ মল্লিকের পরামর্শ-এ তিনি প্রথম রবীন্দ্র সংগীত গাইতে শুরু করেন। ডাঃ ইন্দ্রানী সেনের সাথে তাঁর যৌথভাবে প্রকাশ হয়েছিল 'হৃদয় বীণায় গাহি রে', যা বিশ্বভারতী কর্তৃক অনুমোদিত হয়েছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ.ডি-র কর্ণধার শ্রী রাজকল্যাণ রায়, সুজিত তালুকদার সহ অন্যান্যরা এবং সঞ্চলনায় ছিলেন শ্রী সুদীপ্ত ভাদুরি।

Comments
Post a Comment