চলচ্চিত্র জগতে যুগ যুগ ধরে এপার বাংলা আর ওপার বাংলার নিবিড়তম সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে একাত্ম হয় দর্শকেরা। তেমনই এবার টলিউড অভিনেত্রী তথা মডেল শুভশ্রী কর জুটি বাঁধলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল-এর সাথে। বরাবরই নিজের গাওয়া গানে মডেল হন ইমরান। তবে এই প্রথম সংগীতশিল্পী জুয়েল মোর্শেদের ‘এক শিশি বিষ’ নামক গানের ভিডিওতে দেখা যাবে শুভশ্রী এবং ইমরানকে। এই গানটি প্রকাশিত হচ্ছে ধ্রব মিউজিক স্টেশন (ডিএমএস)থেকে। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান । একাধারে সুর , সংগীত পরিচালনা এবং কন্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ স্বয়ং। গানটির ভিডিও-র দায়িত্ব সামলেছেন ভিকি জাহেদ।
এ প্রসঙ্গে অভিনেত্রী তথা মডেল শুভশ্রী কর জানান, " আমি খুবই এক্সাইটেড। আমাদের এই প্রয়াস আশাকরি দর্শকদের মন জয় করবে।"
আপনাদের জানিয়েরাখি , ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও 'এক শিশি বিষ'।


Comments
Post a Comment