কাউন্টডাউন শুরু, আগমনী বার্তায় চারিদিকে এখন পুজো পুজো গন্ধ। আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছেন! সারা বছর কেনাকাটা করলেও বছরে এইসময় কেনাকাটার এক আলাদাই মজা। কিন্তু সবথেকে ঝক্কি সামলাতে হয় বাড়ির ক্ষুদে সদস্যের পোশাক নির্বাচনে। তবে আর চিন্তা নেই ,এবার কলকাতায় এসে গেল বাচ্চাদের নতুন পোশাকের ব্র্যান্ড 'আলভা'। এখানে পাওয়া যাবে নবজাত থেকে ৬বছর পর্যন্ত মেয়েদের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের বিপুল সম্ভার। শুত্রুবার কলকাতার এক নামি হোটেলে নতুন কালেকশন নিয়ে লঞ্চ হল 'আলভা'। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মহম্মদ ওয়াসিম (কো-ফাউন্ডার অ্যান্ড সিইও, আলভা), শ্রী গৌরব সরকার(ফাউন্ডার অ্যান্ড সিইও, জেএসবি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং অ্যান্ড কো-ফাউন্ডার, আলভা) ,কৌশলগত পরিকল্পনাবিদ শ্রী অনির্বান কুন্ডু এবং ফ্যাশন ডিজাইনার প্যানজি্ সাহা সহ অন্যান্যরা।
এদিন 'আলভা' সম্পর্কে মহম্মদ ওয়াসিম জানান, "আমি খুবই উচ্ছাসিত। আজ থেকে কলকাতায় শুরু হল আমাদের নতুন জার্নি। 'আলভা' -র নতুন কালেকশন সবার মন কেড়ে নেবে। ' আলভা'র সমস্ত কালেকশন পাওয়া যাবে অনলাইনে । অনলাইন দিয়ে আমরা যাত্রা শুরু করলেও পরবর্তী ক্ষেত্রে অফলাইন স্টোরের মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছে যাওয়ার চেষ্টা করব। ৬৪৯ টাকা থেকে ১২৯৯ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে এই পোশাকের মূল্য।"
'আলভা'-র নতুন কালেকশান নিজের মুঠোয় করতে লগ ইন করুন- www.alvafashion.com-এ।
তাহলে আর দেরি কিসের! এবার পুজোয় নিজের কন্যাসন্তানের সাধের ওয়ার্ডরোব সাজাতে বন্ধুত্ব করুন 'আলভা'-র সাথে।




Comments
Post a Comment