রোগমুক্তির বার্তা দিতে এবার স্কুলে হাজির ডাবর হানিটাস



এক একটি ঋতু পরিবর্তনের সময় নানা রোগের ভাইরাস-ব্যাক্টেরিয়া সক্রিয় হয়ে ওঠে। তার উপরে আবহাওয়ার ঘনঘন পরিবর্তন, দূষণে সর্দি কাশির মত নানাবিধ রোগের প্রকোপ বাড়িয়ে তোলে । যার বেশিরভাগ প্রভাব ফেলে  শিশুদের উপর। তাই এই সমস্ত সমস্যাকে চিরতরে বিদায় জানাতে এক অভিনব প্রচারের উদ্যোগ নিল ' ডাবর হানিটাস' । মঙ্গলবার কলকাতার  আরিয়া পরিষদ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে হয়ে গেল 'খাঁশী সে আজাদী' নামক এক সচেতনতামূলক অভিযান। এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রাম পিয়ারি রাম, ডঃ আফজাল হুসেন, শ্রী অনিকেত দাস (সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার,ডাবর ইন্ডিয়া লিমিটেড),শ্রী অর্ণব ঘোষ ( এরিয়া সেলস ম্যানেজার, কলকাতা ,ডাবর ইন্ডিয়া লিমিটেড),আরিয়া পরিষদ বিদ্যালয়ের অধ্যাপক শ্রী ওয়াজাহক আলী মির্জা , শ্রী দীনেশ কুমার( কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার , ডাবর ইন্ডিয়া লিমিটেড) সহ অন্যান্যরা।


আবহাওয়ার খামখেয়ালিপনায় দিনে দিনে শিশুদের মধ্যে যেমন বাড়ছে সর্দি -কাশির মত অসুখ তেমনি বাড়ছে স্কুলে নিয়মিত উপস্হিত না থাকার বিষয়। এরফলে শারীরিক ভাবে দুর্বলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশ। সে কথা মাথায় রেখে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের কাছে সচেতনমূলক বার্তা দিতেই  শুরু হল 'ডাবর হানিটাস'-র পক্ষ থেকে এই প্রচার। পশ্চিমবঙ্গ ছাড়াও এই অভিযান চলবে পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের বিভিন্ন স্কুলে।


এদিন এই অভিযান সম্পর্কে  শ্রী অনিকেত দাস জনান  ," আমাদের ইচ্ছে আপাতত  ৭০০০ বাচ্চাদের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। দৈনদিন জীবনে কিছু অভ্যাসের মাধ্যমে যেমন হাত ধুয়ে খাওয়া, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার জামাকাপড় পড়া এসব থেকেই দূরে সরে যায় এই সমস্ত রোগব্যাধি।"



পাশাপাশি তিনি আরো জানান, "ডাবর হানিটাস এক আয়ুর্বেদিক সিরাপ। তুলসী , মধু, আদা, মুলেঠি -র মত বিভিন্ন প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি এটি। এরফলে এটি খেলে   সর্দি কাশিতে উপশম হবে শিশু সহ বড়দেরও।"


এই অভিনব প্রচার সম্পর্কে ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রাম পিয়ারি রাম জানান, "খুবই ভালো উদ্যোগ এটি। এরফলে শিশুদের মধ্যে আরো বেশি করে সচতনতা বাড়বে। নিজেরাও সুস্থ থাকবে এবং সমাজকে সুস্থ রাখবে।"





এদিন এই অভিনব প্রচারে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেল সচতনতা সম্পর্কে উৎসাহ।

বলাইযায়, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ভবিষ্যত কান্ডারীদের এক নতুন দিশা দেখাল ডাবর হানিটাস।

Comments