শপার্স স্টপের নতুন কালেকশনে পুজোয় করুন বাজিমাত



পুজো মানেই নতুন পোশাক , নতুন সাজে নিজেকে মেলে ধরা । ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন ,রঙ-বেরঙের পোশাকের মেলায় সেজে ওঠে পুজোর ফ্যাশন কার্নিভাল। আর সে কথা মাথায় রেখে এবার পুজোয়  শপার্স স্টপ নিয়ে এল ' শপার্স স্টপ সানন্দা পুজোর বাজার ২০১৯'। মাতৃশক্তি তথা নারী শক্তির  আহ্বানে এবছর তাঁদের  ট্যাগ লাইন 'জাগো তুমি জাগো'।  মঙ্গলবার কলকাতার সাউথ সিটি মলে শপার্স স্টপের আউটলেটে  টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী , তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, সিআইডি অফিসার শর্বরী ভট্টাচার্য, সামাজিক উদ্যোক্তা চৈতালি দাসের উপস্থিতিতে হয়ে গেল পুজোর নতুন  সম্ভারের  আনুষ্ঠানিক সূচনা। একইসঙ্গে  ঢাকের তালে  র‍্যাম্প মাতালেন প্রত্যেকে।  সানন্দার মেলবন্ধনে এদিন অতিথিদের  দেওয়া হয় সংবর্ধনা। এই অভিনব ট্যাগ লাইনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নিজেদের অভিজ্ঞতা মেলে ধরলেন তাঁরা।

প্রত্যেক বছর পুজোয় নতুন কালেকশনে মন মাতায় শপার্স স্টপ। এবছরও তাদের পুজোর সম্ভারে রয়েছে নতুনত্বের ছোঁয়া। রয়েছে  ব্রোকেড ,জারদৌসী, সিল্ক, ভেলভেট ,ফেব্রিকের মত অসাধারণ কাজ। 'কাসিস','স্টপ' এর মাঝে  এবছর লঞ্চ হল 'ব্যাক টু আর্থ' , 'জোনস নিউওয়ার্ক', 'ফ্রেঞ্চ কানেকশন' সহ একাধিক ব্র্যান্ডের দুর্দান্ত কালেকশন।শুধুমাত্র নতুন সম্ভারই নয় ,রয়েছে দারুন অফার।  ৬ই অক্টোবর পর্যন্ত শপার্স স্টপের প্রত্যেক আউটলেটে চলবে এই অফার।

পুজোতে তাঁর পছন্দ সাবেকি সাজ।এদিন এই পুজোর সম্ভার সম্পর্কে অভিনেত্রী পাওলি দাম জানান, " শপার্স স্টপে চারিদিকে রঙের ঢল। এখানে মহিলা -পুরুষ -শিশু সব বয়সীদের জন্য  রয়েছে দারুন কালেকশন।"
পাশাপাশি তিনি আরো জানান, শপার্স স্টপ পুজো বাজারের সাথে  'জাগো তুমি জাগো' এই ট্যাগ লাইনটা  উইমেন এমপাওয়ারমেন্টের মত এই স্ট্রং স্টেটমেন্ট আর কোন জায়গায় হতে পারে না। আমরা ৩৬৫দিন কি করছি জানি না কিন্তু এই একটা মাস আমরা দেবীর আরাধনা করি,আমরা নারী শক্তির আরাধনা করি ।"



এবছর পুজোতে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী-র পছন্দ প্যাস্টেল কালার । এদিন পুজোর কালেকশন সম্পর্কে তিনি জানান, "পুজোতে আমার পছন্দ ইন্ডিয়ান আউটফিট। এখানে অনেক প্যাস্টেল কালারের আউটফিট রয়েছে যা খুবই দেখতে ভালো লাগছে।"



আপনাদের জানিয়েরাখি ,  পুজোয়  ধামাকা দিতে আসছে পাওলি দাম অভিনীত 'পাসওয়ার্ড' এবং তনুশ্রী চক্রবর্তী অভিনীত ছবি 'গুমনামী'।
বলাইযায়,  পরিবারের সঙ্গে দুর্গাপুজোয় মেতে উঠতে  আহবান জানাচ্ছে'শপার্স স্টপ সানন্দা পুজোর বাজার ২০১৯'।

Comments