এবার পুজোয় সঙ্গে থাকুক গুগ্‌ল ম্যাপ


  




সারা বছর রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে  যারা  সাধারণ মানুষের জীবনের সুরক্ষা দিয়ে থাকেন পুজোর দিনে তাদের দায়িত্ব বাড়ে দ্বিগুন।   এই সময় রাস্তায় ছড়িয়ে পড়ে লাখো লাখো মানুষের ঢল। আমার আপনার মত পরিবারপন্থী মানুষদের পুজোয় স্বাচ্ছন্দ্যে  দেওয়ার জন্য নিজের পরিবারের আনন্দ জলাঞ্জলি দিয়ে দিনরাত গোটা শহরকে সচল রাখেন কলকাতা ট্রাফিক পুলিশ। তাই প্রতি বছরের মত এবছরেও  দর্শনার্থীদের নির্বিঘ্নে ও সুষ্ঠ ভাবে  পথ পরিষেবা দেওয়ার জন্য প্রকাশিত হল কলকাতা ট্র্যাফিক পুলিশের পুজো গাইড ম্যাপ। সোমবার নগরপাল শ্রী অনুজ শর্মা-র হাত ধরে  হল এটির আনুষ্ঠানিক  উদ্ধোধন  । একইসঙ্গে প্রকাশিত হল ট্রাফিক শাখার বার্ষিক রিভিউ বুলেটিন ২০১৮। কোথায় কোন রাস্তা বন্ধ বা কোথায় রয়েছে জ্যাম! রাস্তার হাল সম্পর্কে পুজোয় এই সমস্ত কিছুর হদিস দেবে গুগ্‌ল ম্যাপ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে  পুজোয় এই নতুন সংযুক্তিকরণ।

এই অভিনব উদ্যোগ সম্পর্কে এদিন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) শ্রী পান্ডে সন্তোষ জানান, 
"নির্বিঘ্নে কলকাতাকে সচল রাখা আমাদের উদ্দেশ্য। কোন রাস্তা খোলা কিংবা কোন রাস্তায়  নিয়ন্ত্রণ হচ্ছে বেশি যান চলাচল এসমস্ত কিছু এবার জানা যাবে অনায়াসে। ২৪ ঘন্টা গুগলের সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুমের থাকবে যোগাযোগ । এরফলে এই ম্যাপের সাহায্যে খুব সহজেই ভোগান্তি কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠবেন দর্শনার্থীরা"।

এদিন এই অনুষ্ঠানে কলকাতার নগরপাল শ্রী অনুজ শর্মা  জানান, "বুধবার থেকেই  শুরু হয়ে যাবে আমাদের কর্মসূচি।  এই পুজো গাইড ম্যাপে রয়েছে সমস্ত বড় পুজোগুলি আলাদাভাবে চিহ্নিতকরণ। একইসঙ্গে জানা যাবে কোথায় কাছাকাছি পার্কিং লট  কিংবা  পৌঁছনো যাবে  কোন রাস্তা দিয়ে, এই ধরণের বিষয়ে সম্পর্কিত তথ্য। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে 'চাইল্ড আইডেন্টিটি ব্যাজ'। এরফলে পুজোর সময়    ভিড়ে শিশু হারিয়ে গেলে   খুঁজে পাওয়া যাবে সহজে।"

সবমিলিয়ে, এবার পুজোয় নতুন মোড়কে পথ পরিষেবায় সেজে উঠল কলকাতা ট্রাফিক পুলিশ।




Comments