'পথচলা' শিশুদের সঙ্গে নিয়ে অ্যাক্রোপলিস -এর চতুর্থতম বর্ষপূর্তি উদযাপন






কাউন্টডাউন শুরু, পুজোর কেনাকাটার শেষ প্রস্তুতির হিড়িক চারদিকে ।  আমি আপনি যখন নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে ব্যস্ত কিন্তু তখন ওরা পারে অপর কারোর মুখে হাসি ফোটাতে। হ্যাঁ ওরা পারে! ওরা আর কেউ নয়, কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডেস্টিনেশান অ্যাক্রোপলিস মল। চতুর্থ তম বর্ষপূর্তি উপলক্ষে অ্যাক্রোপলিস মলের পক্ষ থেকে বুধবার  অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে তুলে দিল  পুজোর নতুন বস্ত্র । সৌজন্যে, স্বেচ্ছাসেবী সংস্থা 'পথচলা'।  এদিন এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, শ্রী সুশীল মোহতা( চেয়ারম্যান, মার্লিন গ্রুপ, ডেভেলপার অফ অ্যাক্রোপলিস মল), স্বেচ্ছাসেবী সংস্থা 'পথচলা' -র সদস্যা শ্রীমতী কৃষ্ণা গুপ্ত, অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শ্রী কে বিজয়ন সহ অন্যান্যরা।  এদিন এই অভিনব প্রয়াসকে উৎসাহিত করতে হাজির ছিলেন  আসন্ন ছবি 'মিতিন মাসি'-র পরিচালক অরিন্দম শীল সহ গোটা টিম।


চতুর্থতম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকির তালে অ্যাক্রোপলিশ মলের সন্ধ্যা হয়ে উঠেছিল বিনোদনে ভরপুর।  ছিল শখ প্রতিযোগিতার আয়োজন । এছাড়া  অন্যান্য শিশু সহ 'পথচলা' -র শিশুদেরও জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতা। ডান্স ট্রুপের অসাধারণ নৃত্যানুষ্ঠান মুগ্ধ করল দর্শকদের। একইসঙ্গে আসন্ন ছবি 'মিতিনমাসি'র পুরো টিমকে সঙ্গে নিয়ে চলে বর্ষপূর্তি উদযাপনে কেক কাটার পর্ব।

'পথচলা' ,একটি কল্যাণমূলক  সংগঠন ,যা  মহিলা    শ্রীমতী কৃষ্ণা গুপ্ত (নবনালন্দার অধ্যাপিকা),
ইন্দ্রাণী গাঙ্গুলী এবং নন্দা ঘোষ দস্তিদারের  দ্বারা  পরিচালিত।   ১৯৯৭  সালে সেন্ট লরেন্স স্কুলের ফাদার ওয়াভেরেল-এর তত্ত্বাবধানে এই সংগঠন । প্রতিষ্ঠাতারা ছিলেন মাদার টেরেসা-র ঘনিষ্ঠ সহযোগী। এই সংগঠনটি কালীঘাট ও তার আশেপাশে বস্তি এলাকায় বসবাসকারী অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রসার ঘটাতে এবং একইসঙ্গে ভারতের স্ব-নির্ভর নাগরিক হয়ে উঠতে সাহায্য করে । তাদের  এই কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য টেলিগ্রাফ ও রোটারি ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।


এদিন এই অনুষ্ঠান সম্পর্কে শ্রী সুশীল মোহতা জানান, "প্রতিবারই  নতুনত্ব কিছু করার চেষ্টা করি। নতুন বস্ত্রে শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা খুবই আনন্দিত। অ্যাক্রোপলিশ মলে আছে নতুনত্ব অফার। এক ছাদের নিচে আছে পরিবারের সকলের জন্য কেনাকাটার সুযোগ। শুধুতাই নয় রয়েছে ফুড কোর্টের ব্যবস্থা"  ।


চতুর্থতম বর্ষপূর্তি উপলক্ষে পরিচালক অরিন্দম শীল জানান, "অ্যাক্রোপলিশ মল এক মেজার শপিং হপ। এইভাবে তারা প্রত্যেকবছর এগিয়ে যাক নিজেদের লক্ষ্যে "।
এর পাশাপাশি নিজেদের ছবি সম্পর্কে তিনি আরো জানান, "শুধুমাত্র  প্যান্ডেল হপিং নয় ২রা অক্টোবর  অবশ্যই সবাইকে হল-এ গিয়ে দেখতে হবে  'মিতিনমাসি' "।

আপনাদের জানিয়েরাখি, অরিন্দম শীল পরিচালিত এবং  ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত ছবি ‘মিতিন মাসি’। বাংলা সিনেমার প্রথম মহিলা ডিটেক্টিভ ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সুচিত্রা ভট্টাচার্যের ‘হাতে মাত্র তিন দিন’ গল্পের উপর তৈরি এই ছবি। মূলত নারী ক্ষমতায়ন নিয়ে গল্প। আগামী ২রা অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে 'মিতিনমাসি'।



Comments