কলকাতার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের মেয়ে হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই নৃত্যকলা এবং সংগীতে তাঁর তালিম নেওয়া। কিন্তু বাবার অসুস্থতার কারণে খুব কম বয়সে তাঁর বিয়ে হয়ে যায়। মহানগর ছেড়ে তাঁকে পাড়ি দিতে হয় লস অ্যাঞ্জেলস-এ। নিজের পরিবার , বন্ধুবান্ধব, সাধের নাচ, গান থেকে দূরে সরে যাওয়ায় তিনি ক্রমশ একা হয়ে পড়েন। একসময় তিনি নিজেই নিজের মনকে সান্ত্বনা দেন এইভেবে যে কাছের মানুষগুলো নেই তো কি হয়েছে কিছু করার ইচ্ছে তো আছে! যেমন ভাবা তেমন কাজ, আবার শুরু হল তাঁর গানের তালিম। ধীরে ধীরে পুণরায় তাঁর কাছে আসতে লাগল স্টেজ শোয়ের অফার। আর দেখতে দেখতে নিজের অদম্য ইচ্ছাশক্তির ফলে আজ তিনি হলিউডের একদিকে যেমন প্রসিদ্ধ গায়িকা তথা নৃত্যশিল্পী তেমনি একইসঙ্গে অভিনেত্রী এবং মডেল হিসেবে এক পরিচিত মুখ। এই সুন্দরী সর্বগুনসম্পন্না আর কেউ নন, ইনি হলেন শ্রীমতী পলি চ্যাটার্জী। ক্রমশ পলি পৌঁছে যান খ্যাতির শীর্ষে। চারিদিকে ছড়িয়ে পড়তে তাকে তাঁর প্রতিভা।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসে রয়েছে তাঁর স্বামীর নিজস্ব প্রোডাকশন হাউস ।যেখানে এই প্রোডাকশনের প্রথম প্রযোজিত বাংলা ছবি ' আর একটি রূপকথা '-তে পলি অভিনেত্রী হিসেবে কাজ করেন।
শুধুতাই নয় এই ছবিতে 'এক দূরপাল্লার গল্পে' এই গানটি গাওয়ার জন্য তিনি খুবই প্রশংসিত হয়েছেন। ইউএসএ-তে হয়ে গেছে এই ছবির স্ক্রিনিং এবং খুব শীঘ্রই কলকাতাতেও মুক্তি পাবে এটি। প্রতিভাবান পলি ভূষিত হয়েছেন 'এ মাল্টিট্যালেন্টেড ইয়ং গর্জিয়াস লেডি'-র খেতাবে।
আপনাদের জানিয়েরাখি ,এই মহালয়ায় পলির নিজস্ব ইউটিউব চ্যানেল 'পলি এক্সক্লুসিভ '-এ আসতে চলেছে তাঁর একটি মিউজিক ভিডিও। যার জন্য তিনি খুবই উৎসাহিত। পলি-র সম্পর্কে আরো বিশদে জানতে লগ অন করুন-www.polyhollywood.com -এ।



Comments
Post a Comment