ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি-র পক্ষ থেকে গ্রাকদের জন্য সুখবর! ৬৩তম বর্ষপূর্তি উপলক্ষে এলআইসি লঞ্চ করল 'টেক টার্ম ' নামক এক নতুন পলিসি। ভবিষ্যত সুরক্ষিত করতে নিজের সুবিধা অনুযায়ী এই পলিসি ১৮ থেকে ৬৫বছর বয়সী যেকোন ব্যক্তি গ্রহণ করতে পারেন। কোয়াটারলি, অর্ধবার্ষিক, ও বার্ষিক হারে টাকা জমাতে পারেন এবং পলিসির টাকা দেওয়া যাবে প্রিমিয়ামের টাকা, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে।
জনমানসে বীমা সম্পর্কে সচেতনতা তৈরী করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলআইসি।১লা সেপ্টেম্বর ২০১৯ এলআইসি পূরণ করল ৬৩তম বর্ষ । এই বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এলআইসি-র ইস্টার্ণ জোনাল অফিসে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন ইস্টার্ন জোনাল ম্যানেজার শ্রী দীনেশ ভগত, শ্রীমতী অর্পিতা চক্রবর্তী সাহা(রিজিওনাল ম্যানেজার,ওএস) এ সেনগুপ্ত(রিজিওনাল ম্যানেজার,সিসি), বি এস মিশ্র (রিজিওনাল ম্যানেজার,মার্কেটিং)সহ অন্যান্যরা।
১৯৫৬ সালে মাত্র ৫কোটি টাকা মূলধন নিয়ে শুরু করে আজ এলআইসি-র সম্পদের মূল্য ৩১,১১,৮৪৭.২৮কোটি টাকার বেশি এবং লাইফ ফান্ডের পরিমাণ ২৮,২৮,২২০.১২কোটি টাকা।১৬৮টি অফিস নিয়ে শুরু করে এখন এলআইসি-র অফিস সংখ্যা ৪৮৫১টি। ১ লক্ষ কর্মচারী, ১১.৭৯ লক্ষ এজেন্ট আর চালু পলিসির সংখ্যা ২৯.০৯কোটির বেশি।২০১৮-১৯ অর্থবর্ষের শেষে স্বতন্ত্র ব্যবসার ক্ষেত্রে এলআইসি-র ৩২টি যোজনা ছিল। এই যোজনাগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রয়োজন পুরণে সক্ষম হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা অনুযায়ী টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান, চিড্রেন প্ল্যান, পেনশন প্ল্যান, হেলথ ইন্স্যুরেন্স, জীবন শান্তি,ক্যান্সার কভার সহ একাধিক বিভিন্ন প্রকল্প বাজারে এনেছে ।
২০১৮-১৯ অর্থবর্ষে এলআইসি-তে প্রথম বর্ষে প্রিমিয়ামের ক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে ৫.৬৮% মোট প্রথম বর্ষে প্রিমিয়ামের পরিমাণ ১৪২১৯১.৬৯কোটি টাকা। যার ফলে সারা ভারতে বীমাক্ষেত্রে এলআইসি-র মার্কেট শেয়ার ৬৬.২৪% এবং পলিসির সংখ্যার বিচারে মার্কেট শেয়ার ৭৪.৭১%। ৩১শে মার্চ২০১৯ পর্যন্ত ২১মিলিয়ন নতুন পলিসি করতে সমর্থ হয়েছে এলআইসি।
এদিন ইস্টার্ন জোনের ব্যবসা সম্পর্কে জোনাল ম্যানেজার শ্রী দীনেশ ভগত জানান," এবছর ইস্টার্ন জোন খুবই ভালো কাজ করেছে। পলিসির ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে ইস্টার্ণ জোন এক নম্বর স্থানে রয়েছে। এবছর ৩৮ লক্ষ পলিসি বিক্রি করা আমাদের লক্ষ্য এবং প্রিমিয়াম টার্গেট রয়েছে ৯৩০০কোটি টাকার"।
আপনাদের জানিয়েরাখি ,ভারত ছাড়াও পৃথিবীর ১৪টা দেশে বিস্তৃত রয়েছে এলআইসি -র ব্যবসা ।





Comments
Post a Comment