'আমার রাধা' এবং 'রাজরানী' যুগ্ম অ্যালবামে গানে গানে ভাস্বতী




পুজো মানেই নতুনত্ব গানের সম্ভার। তাই এবার  অসাধারণ গানের ডালি নিয়ে সোমবার কলকাতার রবীন্দ্রসদনে অবস্থিত পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে লঞ্চ হল দুটি গানের অ্যালবাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য,
আকাশবাণী কলকাতার স্বীকৃতিপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ভাস্বতী দত্ত, বাচিক শিল্পী মৌ গুহ, ইউডি কর্তৃপক্ষ
সহ  অন্যান্যরা।এই যুগ্ম অ্যালবামগুলির নাম 'আমার রাধা' এবং 'রাজরানী'। ইউডি এন্টারটেইনমেন্ট প্রকাশিত এই যুগ্ম অ্যালবামে কন্ঠ দিয়েছেন শিল্পী ভাস্বতী দত্ত স্বয়ং।

বাংলা সংগীতের কীর্তন,অতুলপ্রসাদী, দ্বিজেন্দ্রগীতি,রাগাশ্রয়ী, নজরুলগীতি এবং আধুনিক গান সহ নানাবিধ গানের সংকলন নিয়ে তৈরি 'আমার রাধা 'অ্যালবাম । সঙ্গীত আয়োজক শ্রী  দূর্বাদল চট্টোপাধ্যায়।  অপর অ্যালবাম 'রাজরানী' মূলত
 রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'রাজরানী'-কে গল্প পাঠের আকারে এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে পরিবেশন করা হয়েছে। গল্প পাঠ করেছেন বাচিক শিল্পী  মৌ গুহ এবং সঙ্গীত আয়োজনের দায়িত্ব সামলেছেন শ্রী গোরা গুপ্ত ।


পরিবারে কবিতা পাঠের চর্চা থাকলেও সঙ্গীতের প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। পরবর্তী ক্ষেত্রে আকাশবাণীর হাত ধরে তাঁর পথ চলা শুরু। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও বিভিন্ন ঘরনার গানে  ভাস্বতী সমানতালে পারদর্শী। ইউডি সিরিজের সাথে  তাঁর নিবিড় সম্পর্ক। প্রায় দশ বছর আগে খালি গলায়।রবীন্দ্রসঙ্গীতের কিছু গান গেয়ে একটি ক্যাসেটের আকারে  ইউডি-র দপ্তরে হাজির হয়েছিলেন, উদ্দেশ্য রবীন্দ্রসঙ্গীত যথাযথ নিয়মে গেয়ে প্রকাশ করা । সেইথেকে তাঁর কণ্ঠে একের পর এক সিডি প্রকাশ করেছে ইউডি সিরিজ।তাই এবার রাজকল্যান রায় এবং সুজিত তালুকদারের যৌথ উদ্যোগে এই বাংলা সঙ্গীতের নানান ধরণের গানের পরিকল্পনা ।
এদিন এই প্রকাশিত  অ্যালবাম  সম্পর্কে গায়িকা  জানান," গান মানে যাতে সুর আছে, সুন্দর তাল আছে এবং কোথাও একটা রুচিসম্পন্ন কিছু আছে সেটাই আমাকে খুব আকর্ষণ করে।"

এদিন এই অনুষ্ঠান সম্পর্কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য জানান, "ভাস্বতী একজন ভার্সেটাইল সিঙ্গার। ওনার এই প্রয়াস যেন প্রচারের আলো পায়।  শ্রোতারা ভালো গান শুনুক এটাই  আমার অনুরোধ।"

আপনাদের জানিয়েরাখি, এবার পুজোয় প্রকাশিত হয়েছে  মনোময় ভট্টাচার্য-র  রবীন্দ্রসঙ্গীতের নতুন অ্যালবাম। যেখানে গানের সাথে সাথে থাকছে শিল্পী শ্রীজাত-র কণ্ঠে আবৃত্তি পাঠ।





Comments