৭৩তম স্বাধীনতা দিবসে চমক ছড়াল 'গুমনামী 'র টিজার



ছবির টিজার......

৭৩তম স্বাধীনতা দিবসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শেয়ার করলেন খুশির খবর।বৃহস্পতিবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি গুমনামী'র টিজার। ছবির ট্যাগলাইনে উন্মোচিত হয় সেই মহান কাহিনি যা কোনওদিন বলা হয়নি। টিজারের সংলাপে উঠে আসে 'গান্ধীজি বলছেন সুভাষের শ্রাদ্ধ যেন না করা হয়'! ১৯৪৭ সালের ১৮ অগাস্ট ঠিক কী ঘটে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ঘিরে!ব্রিটিশ শাসন, নেতাজির মৃত্যু ও নিখোঁজ সবকিছুই এক এক অধ্যায় আবর্তিত হয়েছে  'গুমনামী'র কাহিনীতে।ছবিতে সুভাষ চন্দ্রের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী।জাতীয় পুরস্কার প্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন। নেতাজির রহস্যের জট ছাড়াতে এবারের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে  'গুমনামী'।

Comments