দুই বাংলার মেলবন্ধনে লঞ্চ হল এঞ্জেল ডিজিটাল-এর নতুন ভিডিও অ্যালবাম 'আর কোনো কথা নয়' । গত বুধবার এই অনুষ্ঠানে অ্যালবামের সমস্ত কলাকুশলীর উপস্থিতিতে কলকাতার রবীন্দ্রসদনে অবস্থিত এঞ্জেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড-এর অফিসে এটি প্রকাশিত হয়। এই একক ভিডিও অ্যালবামে কন্ঠ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী ও জনপ্রিয় গায়িকা সুমনা। রোম্যান্টিক আবরণে ঘেরা এই গানের কথা লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার কবির মহসীন রেজা। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন তবলাবাদক পলাশ দাস এবং অন্যদিকে অ্যালবামের সম্পাদনা করেছেন বিষ্ণু শর্মা।
নতুন ভিডিও অ্যালবাম সম্পর্কে সঙ্গীত শিল্পী রূপঙ্কর জানান, "গানের কথাগুলো খুবই মিষ্টি, মন ছুঁয়ে যাবে। আশা করছি আমাদের এই প্রচেষ্টা শ্রোতাদের ভালো লাগবে।"
আপনাদের জানিয়েরাখি, ইতিমধ্যেই সুমনা অনেকগুলি প্লেব্যাক করেছেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের জনপ্রিয় গায়ক ইমরানের সাথে 'স্বর্গ' নামক অ্যালবামে গান গেয়েছেন তিনি। যা খুবই প্রশংসনীয়।



Comments
Post a Comment