ট্রেলারে বাজিমাত 'সাহো'!



ছবির ট্রেলার......

অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত প্রভাস- শ্রদ্ধা অভিনীত ছবি সাহো'-র ট্রেলার। ভরপুর উত্তেজনা, অ্যাকশন সিকোয়েন্সের ছড়াছড়ি রয়েছে দক্ষিণী পরিচালক সুজিত পরিচালিত এই ছবিতে। প্রভাস- শ্রদ্ধা  ছাড়া এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতেন মুকেশ , চন্কি পান্ডে প্রমুখ অভিনেতাদের।ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে  শঙ্কর, এহসান এবং লয়।পুরোদস্তুর ফাইট সিকোয়েন্সে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এসিপির  ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর। ইতিমধ্যেই প্রায় ২ কোটি ভিউয়ার  ট্রেলারটি দেখে ফেলেছেন।  সব কিছু ঠিকঠাক থাকলে ৩০ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই 'সাহো'।




Comments