আজকাল দৈনদিন জীবনে আমাদের সম্পর্কগুলো হারিয়েছে মধুরতা তেমনি বাড়িয়েছে তিক্ততা। সংসার জীবনের ধাপ অনেক। তারই মধ্যে মানিয়ে থাকতে শুধু নিজের চাহিদার প্রাধান্য প্রায়। তাহলে কোন দিকে এগোবে তাঁদের সম্পর্ক । মুক্তি পেল '১৭ই সেপ্টেম্বর ' ছবির ট্রেলার। বৈবাহিক সম্পর্কে র টানাপোড়েন নিয়ে বড়পর্দায় ধরা দেবেন সোহম এবং অরুনিমার জুটি। ট্রেলারে প্রথমে ভেসে আসে এক সঙ্গে থাকার জন্য অনেক কারণের দরকার হয়, কিন্তু আলাদা থাকার জন্য একটা কারনই যথেষ্ট..। মধ্যবিত্ত পরিবাবের এক তরুন তরুনির প্রথমে প্রেম তারপর বৈবাহিক পরিনতিতে আবদ্ধ হয়। এক রাশ স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করা, এরপর পথ চলতে চলতে হঠাত্-ই ছন্দ পতন কিন্তু সেই স্বপ্ন যখন তিক্ততায় পরিনত হয় তখনই তারা উপলব্ধি করে এক সঙ্গে থাকার জন্য অনেক কারণের প্রয়োজন, কিন্তু আলাদা থাকার জন্য একটা কারনই যথেষ্ট.. দুজনেই বিচ্ছেদের পথে হাঁটলেও আদৌ কি তাদের বিচ্ছেদ হবে নাকি সম্পর্কে র গভীরতায় তাঁরা পুনরায় মিলিত হবে!
ক্যামেলিয়া ফিল্ম'স প্রযোজিত এই ছবি কাহিনী এবং পরিচালনায় অমিতাভ ভট্টাচার্য। মিউজিকের দিয়েছেন স্যাভি। শোভন- অরুনিমা ছাড়া ছবিতে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্য,অনিন্দিতা রায়কে,বিশ্বজিৎ চক্রবর্তী সহ প্রমুখ। আগামী ১৭ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে' ১৭ সেপ্টেম্বর'।

Comments
Post a Comment