সম্পন্ন হল রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১ আয়োজিত মেম্বারশিপ সেমিনার 'হরাইজনস'









কাজ করার ইচ্ছা থাকলে রোটারির মেম্বার হওয়া যায়: আশীষ আগরওয়াল



রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর পক্ষ থেকে আয়োজিত হল মেম্বারশিপ সেমিনার 'হরাইজনস'২০১৯-২০। এই উদ্যোগের পরিচালনার দায়িত্বে ছিল রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস। শনিবার কলকাতার বালিগঞ্জে অবস্থিত হলদিরাম ব্যাঙ্কয়েট হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১ ডিস্ট্রিক্ট গভর্নর শ্রী অজয় আগরওয়াল, রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস-এর প্রেসিডেন্ট শ্রী আশীষ আগরয়াল সহ ক্লাব সদস্যবৃন্দ।


এদিন এই উদ্যোগে  ছিল এক ইন্টারেক্টিভ পর্ব।যেখানে সদস্যরা  সমাজ সেবামূলক উন্নয়ন নিয়ে আলোচনা করে এবং একইসঙ্গে সদস্য সংখ্যা বৃদ্ধির দিকে আলোকপাত করা হয়। শুধুতাই নয়  সমস্ত সদস্যদের জন্য আয়োজন করা হয় এক মজাদার গেম শো,যা ছিল বেশ চমকপ্রদ।


এদিন রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস-এর প্রেসিডেন্ট শ্রী আশীষ আগরওয়াল জানান, " যেখানে সরকার পৌঁছাতে পারে না সেখানে আমরা কাজ করে আসছি আর ভবিষ্যতে এভাবেই আরো বেশি কাজ করে যাব। আমরা চাই আমাদের সাথে আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হোক।কাজ করার ইচ্ছে থাকলে রোটারির মেম্বার হওয়া যায়। "

আপনাদের জানিয়েরাখি , পশ্চিমবাংলায় রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর অন্তর্গত মোট ১৪৮ টা ক্লাব আছে।
ইতিমধ্যে রোটারি ক্লাব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বহু  সেবামূলক কাজ করে চলেছে। ১০০০০ সংখ্যক শৌচাগার , স্বচ্ছ জল পরিষেবা, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সহ নানাবিধ কর্মসূচী সফল হয়েছে।  এছাড়া ১৫০০০ বেশি মানুষ বিনামূল্যে চক্ষুপরিষেবায় উপকৃত হয়েছেন। 



Comments