'সায়ে রা নরসিমা রেড্ডি' ছবির ফার্স্ট লুকে নজর কাড়লেন বিগবি



এক অন্য লুকে ধরা দিলেন অমিতাভ বচ্চন।
প্রকাশ্যে এল  'সায়ে রা নরসিমা রেড্ডি'' ছবিতে অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক। যেখানে তাঁকে দেখা যায় সাদা দাড়ি, গোঁফ ,লম্বা সাদা চুল আর কপালে লাল তিলক। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম বিদ্রোহের কাহিনি নিয়ে মূলত  এই ছবি। ছবিতেও উঠে আসে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার স্বাধীনতা সংগ্রামী নরসিমা রেড্ডির কথা। ছবির পরিচালনায় সুরেন্দ্র রেড্ডি। ছবিতে নরসিমা রেড্ডির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা চিরঞ্জীবি।নরসিমা রেড্ডির গুরু গোসাই ভেঙ্কান্নার চরিত্রে দেখা যাবে অমিতাভকে।  মিউজিক দিয়েছেন অমিত ত্রিবেদী। নয়া লুকে দর্শকদের নজর করেছেন বিগ বি। অভিতাভ ছাড়াও প্রকাশ্যে এসেছে   তামান্না, চিরঞ্জীবি, সুদীপ সহ ছবির  অভিনেতা-অভিনেত্রীদেরও ফার্স্ট লুক । আগামী ২০ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবির টিজার।

Comments