দরিদ্র শিশুদের সাহায্যার্থে এগিয়ে এল ফেবেল চকোলেটস্





৭৩তম স্বাধীনতা দিবসকে চকোলেটময় করে তুলতে আইটিসি-র নিজস্ব চকোলেট ব্র্যান্ড
ফেবেল চকোলেটস্ নিয়ে এল তাদের অন্যতম চকোলেট রেঞ্জ। দেশের ছটি শহরের  ফেবেল চকোলেট মাস্টার্সরা তৈরি করেছে ৬০০ টি চকোলেট বার। গত মঙ্গলবার কলকাতায় অবস্থিত আইটিসি সোনার হোটেলে লঞ্চ হল এই চকোলেট বার গুলি। তাঁদের এই অভিনব প্রয়াস মহৎ উদ্দেশ্যের জন্য । এই   চকোলেট বিক্রির অর্থ তাঁরা তুলে দিতে চান মেক-আ-উইশ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার হাতে।এই সংস্থা দরিদ্র শিশুদের সাহায্যার্থে অবিরাম কাজ করে চলেছে।


এই সমস্ত চকোলেট বারগুলি ১৫ই আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত  হোটেলের চকোলেট বুটিকে পাওয়া যাবে।
এদিন এই উদ্যোগ সম্পর্কে আইটিসি সোনার এবং আইটিসি রয়্যাল বেঙ্গল -এর ক্লাস্টার রেসিডেন্ট ম্যানেজার শ্রী গৌরব সোনেজা জানান,"আশাকরছি আমাদের এই উদ্দেশ্য যেন সফল হয় । আমরা এর আগেও সেবামূলক কাজ করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব।"



আপনাদের জানিয়েরাখি , এই এক একটি চকোলেট বারের মূল্য ২৬৫ টাকা।

সবমিলিয়ে ফেবেল চকোলেটস্ -এর অভিনব প্রয়াসের সাক্ষী হয়ে রইল মহানগর।

Comments