বেবি বাম্প অবস্থায় টপলেসে এমি!




এক সময়  বলিউড ছবি  ‘সিং ইজ ব্লিং' -এ অক্ষয় কুমারের নায়িকা হিসেবে পর্দায় ধরা দিয়েছিলেন  দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী অ্যামি জ্যাকসন। 'এক দিওয়ানা থা' য় দর্শকদের মন জয় করলেও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় তাঁর দেখা যায় না। তবে কি বলিউডকে বিদায় জানালেন এমি? না, মা হতে চলেছেন এমি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ৩৩ সপ্তাহের  অন্তঃসত্ত্ব অবস্থার টপলেস ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্টের পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। চলতি বছরে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পেশায় ব্যবসায়ী  জর্জ পেনিইয়টের সাথে বাগদান সারেন তিনি। । এমি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। পোস্টে এমি লিখেছেন, আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিত্‍কার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে। আগামী ২০২০ সালে গ্রিসে  বিয়ে করবেন তাঁরা।

Comments