বলিউডে পা রাখছেন অমরীশ পুরির নাতি



ভিলেন হিসাবে আজও দর্শকদের কাছে তিনি এক নম্বর। তিনি হলেন প্রবাদ প্রতিম অভিনেতা অমরীশ পুরি।এবার অভিনেতা হিসেবে বলিউডে রাখতে চলেছে  তাঁর নাতি বর্ধন পুরি। পরিচালক চেরা রুপারেল পরিচালিত রোম্যান্টিক থ্রিলার ছবি 'পাগল'  থেকেই বলিউডে ডিবিউ  করতে চলেছেন তিনি। থিয়েটার দিয়ে  বর্ধনের অভিনয় শিক্ষা শুরু ।এরপর
‘ইশকজাদে’, ‘দাওয়াত-এ-ইস্ক’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এর মতো ছবিতে ক্যামেরার পিছনে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক তথা পরিচালক সত্যদেব দুবের কাছে অভিনয় শিখেছেন তিনি। রীতিমত হোমওয়ার্ক করে বলিউডি ময়দানে নামতে চলেছেন বর্ধন। সম্ভবত আগামী ২৬ জুলাই মুক্তি পেতে চলেছে 'পাগল'।   বর্ধন কি দাদুর মত বলিউডের দুনিয়া নিজের  জায়গা করে নিতে পারবে সেটাই এখন দেখার।

Comments