সম্পন্ন হল লায়েন্স ক্লাবের ২৫তম লায়েন্স সেলিব্রেশন
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং অনাথ শিশুদের নিয়ে রবিবার কলকাতায় অবস্থিত বিজয়গড় শিক্ষানিকেতন ফর গার্লস স্কুলে লায়েন্স ক্লাব অফ ক্যালকাটার পক্ষ থেকে
আয়োজিত হল ২৫তম 'লায়ন্স সেলিব্রেশন' । যেখানে শিশুদের জন্য ছিল ভরপুর বিনোদনের আয়োজন। এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার চেয়ারম্যান শ্রী দিলীপ ঝাঝেরিয়া, ডিস্ট্রিক্ট গভর্নর(৩২২বি১)লায়ন পবন পরশুরামপুরিয়া, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার প্রেসিডেন্ট সঞ্জয় সুরেখা, সঙ্গীতা সিনহা, মিত কর, মুসারাত রহমান, জুম্বা ফিটনেস ট্রেনার নম্রতা শা সহ ক্লাব সদস্যবৃন্দ।
এদিন ২৫তম লায়ন্স সেলিব্রেশন উপলক্ষে চলে কেক কাটার পর্ব, এছাড়া ছিল ক্যালকাটা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । যেখানে শিশুরা নাচে গানে আনন্দে মেতে ওঠে। ব্যান্ডের অসাধারণ গান এবং জুম্বা ড্যান্সের তালে শিশুদের শরীরচর্চার প্রশিক্ষণ ছিল এক কথায় অনবদ্য। এর পাশাপাশি ছিল আরেক আকর্ষণ। শিশুদের জন্যে বুফে আয়োজনে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ- এর মত রকমারি খাবার তৃপ্তি সহকারে উপভোগের ব্যবস্থা।
এদিন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটার চেয়ারম্যান শ্রী দিলীপ ঝাঝেরিয়া অনুষ্ঠান সম্পর্কে জানান, "এটা আমাদের ২৫তম লায়ন্স সেলিব্রেশন। আমার প্রতি মাসে করে আসছি। আগামীদিনে আমরা আই চেকআপ ক্যাম্পের ব্যবস্থা করতে চলেছি।

Comments
Post a Comment