প্রেমের পাঁচালী নিয়ে আসছে শ্রীলেখা
সেক্স কমেডি ভিত্তিক ছবি নিয়ে বড় পর্দায় ধামাকা দিতে চলেছেন যুগ্ম পরিচালক শুভাঞ্জন রায় এবং ডেভিড প্রিয়দীপ সিনহা। ছবির নাম 'প্রেমের পাঁচালী' । এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা ছাড়া এই ছবিতে রয়েছেন সুমিত সমাদ্দার, প্রশান্ত ধর সহ অন্যান্য কলাকুশলীরা।
ছবির সংক্ষিপ্ত কাহিনী এরকম-
তিন দম্পতি ছুটি কাটাতে সমুদ্র সৈকতের এক রিসোর্টে গিয়ে পৌঁছায়। ওখানে গিয়ে তারা একে অপরের জীবনসঙ্গীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তারই জেরে সেই রিসোর্টে ঘটে মজাদার ঘটনার ঘনঘটা। এরই মাঝে আগমন হয় এক মহিলার, যিনি কিনা অন্যের ভাবনাচিন্তা খুব সহজেই বুঝতে পারেন। এর পাশাপাশি সেখানে দেখা যায় রিসোর্টের দেখাশোনার দায়িত্বে থাকা অদ্ভুত আচরণের কেয়ারটেকার। তারপর? তা জানতে হলে অপেক্ষা করতে হবে দর্শকদের।
এবি ফিল্মক্র্যাফটস ব্যানারের প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনায় সৌরভ রূপ। ছবির প্রযোজনা করছেন সুমন সেনগুপ্ত এবং সম্পাদনায় থাকছেন শুভঙ্কর দে। চলতি মাসের শেষে তাজপুরে হতে চলেছে সেক্স কমেডি ভিত্তিক ছবি 'প্রেমের পাঁচালী' -র শ্যুটিং।


Comments
Post a Comment