প্রকাশ্যে এল বলিউডে এই প্রথম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভিত্তিক ছবি ‘মিশন মঙ্গল’-এর টিজার। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় ছাড়া এই ছবিতে রয়েছেন বিদ্যা বালান,সোনাক্ষী সিনহা, ,তাপসী পান্নু, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন। ছবিতে স্পেস বিজ্ঞানীর ভূমিকায় প্রত্যেকেই অভিনয় করবেন। ছবির প্রযোজনায় রয়েছে কেপ অব গুড ফিল্মস, হোপ প্রোডাকশন ও ফক্স স্টার স্টুডিয়ো।
মূলত ছবির গল্প ইসরোর মঙ্গলযাত্রা নিয়েই । যেখানে ১৭ জন ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা একদিকে পারিবারিক জীবন এবং অন্যদিকে পেশাদারীর জীবনে ভারসাম্য বজায় রেখে কিভাবে নিজেদের স্বপ্নপূরণের লড়াইয়ে উত্তীর্ণ হয় তারই গল্প তুলে ধরা হবে পরিচালক জগন শক্তি-র ছবি 'মিশন মঙ্গল'-এ। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে 'মিশন মঙ্গল'।
রইল এই ছবির টিজার.....


Comments
Post a Comment