ফোর্বসের ধনী সেলিব্রেটি অক্ষয়





২০১৯ ফোর্বসের ধনী সেলিব্রেটিদের  তালিকায় স্থান করে নিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। প্রতি বছরই বিশ্বের সব থেকে বেশি আয় করা ১০০ জন সেলিব্রেটিদের তালিকা প্রকাশ করে ফোর্বস। সেখানে ৩৩তম স্থানে রয়েছেন খিলাড়ি কুমার। ফোর্বসের তথ্য অনুসারে গত বছর প্রায় ৪৪৪ কোটি টাকা আয় করেছেন অক্ষয়।  প্রতি সিনেমায় তিনি প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি টাকা আয় করেছেন পাশাপাশি  ২০টি সংস্থার বিজ্ঞাপনের মুখ অক্ষয়। বলিউডের খানদের শুধু নয় হলিউডের পপ গায়িকা রিহানা, কেটি পেরি, লেডি গাগা,  স্কারলেট জোনাসন, ব্র্যাডলি কুপারকে পিছনে ফেলে ধনীর তালিকায় নিজের নাম লেখালেন বলিউড স্টান্ট মাস্টার অক্ষয় কুমার।

Comments