হাসির মঞ্চে মারা গেলেন ভারতীয় কমেডিয়ান




মঞ্চে অভিনেতার হাস্যকৌতুকে জমজমাট শো। দর্শকদের হাসির ঢলে অডিটোরিয়াম গমগম। হঠাৎ ছন্দপতন। দর্শকদের হাসতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট কমেডিয়ানের। নাম মঞ্জুনাথ নাইডু। বয়স ৩৬।দুবাইতে থাকতেন তিনি।শুক্রবার দুবাইয়ের একটি অডিটোরিয়ামে দর্শকদের হাসাছিলেন।অভিনয় করার সময় হঠাৎ করেই অস্বস্তি হচ্ছিল তার। দর্শকদের তার সমস্যার কথা বলতে বলতে একটি চেয়ারে বসেও পড়ে যান তিনি। পরে স্টেজের ওপর লুটিয়ে পড়ে মারা যান। প্রথমে দর্শকরা ভেবেছিলেন, এটি অভিনয় আসলে তাঁর পারফরম্যান্সেরই একটি অংশ। পরে বুঝতে পেরে চিকিৎসকরা  এসে  তাঁকে  মৃত ঘোষণা করেন।মঞ্জুনাথের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ কমেডিয়ান জগৎ।

Comments