কাউন্টডাউন শুরু, আগামীকাল প্রথম চাঁদের পাহাড়ে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-২। সোমবার ভারতীয় সময়ে ২টো ৫১ মিনিট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্র (এসডিএসসি) থেকে রওনা দেবে ইসরোর 'চন্দ্রযান-২'।
যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরু বা সাউথ পোলে। যেখানে চাঁদের পিঠের বালিকণায় মিশে রয়েছে কোন কোন মৌল ও খনিজ পদার্থ আর তা রয়েছে কী পরিমাণে, তা জানা এবং একইসঙ্গই ওই মৌল বা খনিজগুলি নিষ্কাশনের যোগ্য কি না, তাও যাচাই করা। এই পদক্ষেপ বিশ্বে প্রথম। জিএসএলভি-মার্ক-৩’ রকেটের পিঠে চেপে রওনা হবে চন্দ্রযান-২। যাতে থাকবে একটি ‘অরবিটার’। এক বছর ধরে চাঁদের বিভিন্ন কক্ষপথে থেকে প্রদক্ষিণ করবে এটি। এছাড়াও চন্দ্রযান-২-এ থাকবে একটি ল্যান্ডার ‘বিক্রম’ এবং একটি রোভারও। যার নাম- ‘প্রজ্ঞান’। উৎক্ষেপণের পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে অরবিটার থেকে বিচ্ছিন্ন করবে ল্যান্ডারকে। এরপর রোভার ১৪দিন ধরে চাঁদে সফর করবে। বিভিন্ন তথ্য পৌঁছাবে পৃথিবীতে। ১,০০০কোটি টাকার ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই চন্দ্রযানের ওজন ৩.৮ টন ওজনে। সেপ্টেম্বরে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারদ গুনছে ভারতবাসী।

Comments
Post a Comment