বিয়ে করতে চলেছে সুস্মিতা !



বিটাউনে রোম্যান্টিক জুটি হিসাবে অন্যতম পরিচিত জুটি প্রাক্তন বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এবং রোহমান শল।২৭ বছর বয়সের র‌্যাম্প মডেল কাশ্মীরের ছেলে রোহমান শলের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতা সেনের প্রেম  মধ্যে বেশ জমে গেছে। তাদের বহু ঘনিষ্ঠ ছবি  সোশ্যাল মিডিয়া ভাইরাল । তবে বিটাউনে একটাই প্রশ্ন কবে বিয়ে করছেন সুস্মিতা! শোনা যায়,এ বছর নভেম্বর বা ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন সুস্মিতা- রোহমান। এর আগে এই বিশ্ব সুন্দরীর  প্রেমে পড়েছেন বহু তাবড় ব্যক্তিত্ব। তাঁর সাথে ঋতিক ভাসিন, বিক্রম ভাট, রণদীপ হুদা, ওয়াসিম আকরাম, মুদাসসর আজিজ, ইমতিয়াজ খত্রী, মানব মেনন, সঞ্জয় নারঙ্গ, সাবির ভাটিয়া। সর্বশেষ বান্টি সচদেবের জড়িত।

রোহমান শলের সাথে পরিচয় কীভাবে হয়েছিল? ‘  সুস্মিতা সেন   এক ম্যাগাজিনে  সাক্ষাৎকারে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা ব্যক্তিদের পাঠানো মেসেজ পড়ার ব্যাপারে তাঁর তেমন আগ্রহ নেই। তাই অসংখ্য মেসেজ জমা হয়ে থাকে। একদিন অবসর সময়ে সেই মেসেজগুলো তিনি খুলে দেখেন। নিজের অজান্তেই তিনি রোহমান শলের পাঠানো মেসেজ পড়েছেন। সেই থেকে শুরু।  একসময় তা প্রেমে পরিণত হয়। তবে চলতি বছরে বিয়ের গুঞ্জন শোনা গেলেও  বিয়ে নিয়ে সুস্মিতা সেন বা রোহমান শলের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Comments