রোজভ্যালির তদন্তে এবার ইডির নজরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়



















রোজভ্যালির তদন্তে এবার ইডির নজরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়


এবার রোজভ্যালি কাণ্ডের তদন্তে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করল  এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। ইডি সূত্রের খবর,রোজভ্যালি প্রযোজনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'মনের মানুষ' এবং  'হ্যাং ওভার' ফিল্মে প্রসেনজিত্‍‌ অভিনয় করেছিলেন। এছাড়াও ওই চিট ফান্ড সংস্থার বিভিন্ন বিজ্ঞাপন সহ রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। মূলত  অর্থিক লেনদেনের বিষয়ে তথ্য জানতে এই অভিনেতাকে তলব করা হয়েছে বলে জানা যায়।

Comments