লোকগানের হাত ধরে সম্প্রীতির বার্তা দিল উজানিয়া ফোক ব্যান্ড




সর্বধর্মসমন্বয়ের দেশ ভারত ,আর সেই দেশে বেশ কয়েক বছর ধরে অসহিষ্ণুর আবরণ।  ক্রমশ হিংসা, বিদ্বেষ গ্রাস করছে আমাদের  বাংলাকেও। সমাজের এই অশান্ত আবহাওয়ায় শান্তি, ধর্মীয় সম্প্রীতি এবং মানবতার বার্তা দিতে শনিবার কলকাতার রবীন্দ্রসদনে উজানিয়া ফোক ব্যান্ডের দ্বারা আয়োজিত হল 'উজানিয়ার মানবতার গান'। যাদের একটাই মূলমন্ত্র  'গাও লোকগীতি বাড়াও সম্প্রীতি'। কিংবদন্তি লোকসংগীত শিল্পী অমরপাল এবং নির্মলেন্দু চৌধুরীর স্মরণে এদিন মেয়র-ইন-কাউন্সিল শ্রী দেবাশীষ কুমার,  অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়,  চিত্রশিল্পী সমীর আইচ, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, বাচিক শিল্পী শ্রী দেবাশিস বসু, রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান, গীতা চৌধুরী, দেব চৌধুরী , পর্বতারোহী দেবাশিস বিশ্বাস,উজানিয়া ফোক ব্যান্ডের প্রাণপুরুষ নাজমুল হক সহ বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।


অনুষ্ঠানে উজানিয়া ব্যান্ড তাঁদের নিজস্ব গান ছাড়াও গাইলেন মানব ধর্মের সাধক পুরুষ জালালউদ্দীন শাহ, কুবির গোঁসাই, আলালউদ্দিন শাহ, হাসন রাজা, রাধারমণ, লালন ফকিরের অসামান্য গান।
এদিন অনুষ্ঠান সম্পর্কে বাচিক শিল্পী শ্রী দেবাশিস বসু জানান, "গানই পারে একমাত্র মানুষকে একে অপরের সাথে বেঁধে দিতে।"



 অনুষ্ঠান সম্পর্কে নিজের অভিব্যক্তি জানিয়ে বিখ্যাত চিত্রশিল্পী সমীর আইচ জানান, "আমাদের একটাই ধর্ম মানবধর্ম।"

বলাইযায়, স্বর্ণালী সন্ধ্যায় গানের মাধ্যমে সম্প্রতির নজির গড়ল উজানিয়া।

Comments