জাতি ধর্মভেদ সরিয়ে মাতৃত্বের বন্ধনে মুক্তি পেল 'গোত্র'-র ট্রেলার



কখনও  টিজার রিলিজ করে আবার কখনও
ইউটিউবে প্রকাশিত নীল দিগন্তে, মাসিমা হিটলার গান দিয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় রঙ্গবতী  চ্যালেঞ্জের মাধ্যমে  আগেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়েছে  'গোত্র'। এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুত্রুবার কলকাতার নন্দন ২-তে টিম গোত্র -র উপস্থিতিতে মুক্তি পেল উইন্ডডোজ প্রোডাকশন প্রযোজিত পরিচালক শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত আসন্ন ছবি 'গোত্র'-র ট্রেলার।

মা আর সন্তানের সম্পর্ক মানেই মধুরতায় পরিপূর্ণ। কিন্তু যদি কোন সন্তান  তাঁর নিজের
 না হয় তাহলে কি রক্তের সম্পর্ক না থাকলেও
 তাঁকে  আপন করতে পারে কোন মা? সেই সন্দেহ কেটে যাবে  পরিচালক শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত আসন্ন ছবি 'গোত্র'-র ট্রেলার দেখলে।


 ট্রেলারের শুরুতে দেখা যায়, 'মুক্তিদেবী'ওরফে মাসিমার সাধের গোবিন্দধামের উপর নজর পড়ে পাড়ার মস্তান প্রমোটার বাপির। দাপুটে সত্তোরোর্ধ্ব মাসিমার (অনুসুয়া মজুমদার) একমাত্র ছেলে বিদেশে
নিশ্চিন্তে থাকার জন্য মায়ের দেখভালের দায়িত্ব দেয় ৯বছর জেল-খাটা 'তারেক আলী'(নাইজেল)র উপর। একে  মুসলমান  তার উপর লম্বা চুল, লম্বা নখ, বিশাল চেহারার তারেক লেখাপড়া  না জানলেও  একাধারে পাম্প সারাতে পারে, ইলেট্রিকের কাজ জানে, বাথরুম পরিষ্কার করে, আর  জানে নিজের ছেলের থেকেও বেশি দেখাশোনা করতে  তাঁর পালিতা মা মুক্তি দেবীর। অন্যদিকে কেয়ারটেকার -এর সাথে হাজারো ঝগড়া, খুনসুটি থাকলেও ধর্মের বেড়াজাল সরিয়ে  মাতৃত্বস্নেহে  আপন করতে পারে মুক্তিদেবী। মা ছেলের ভালোবাসার সম্পর্কের পাশাপাশি  তারেকের জীবনে  ভালোবাসায় ভরিয়ে দিতে আসে  কাজের মেয়ে 'ঝুমা'(মানালী)। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা এই সব নিয়ে 'গোত্র'-র গল্প। একুশ শতকে দাঁড়িয়ে এ সমাজ কি মেনে নেবে এক হিন্দু মা এবং তাঁর পালিত মুসলমান ছেলের সম্পর্ক?



বড়পর্দায় 'গোত্র' মুক্তি পাবে আগামী জন্মাষ্টমীতে। জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণ এবং তাঁর পালিত মা যশোদার কাহিনী। সেই আনন্দে  গোবিন্দধামকে নিয়ে আধুনিক যশোদা মুক্তাদেবী তাঁর পালিত ছেলে তারেক আলীকে নিয়ে দর্শকদের কাছে হাজির হতে তৈরি। এই ছবিতে  নাইজেল আকারা, মানালি-মনীষা দে,অনুসূয়া মজুমদার ছাড়াও থাকছেন সাহেব চট্টোপাধ্যায়,বাদশা মৈত্র,সন্তু মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সহ  অন্যান্য কলাকুশলীরা।

ট্রেলার মুক্তি সম্পর্কে নিজের অভিব্যক্তি জানিয়ে পরিচালক নন্দিতা রায় জানান,
"সকল মায়েদের  উৎসর্গ করে এই ছবি।আশাকরি সকলেরই ভালো লাগবে।"

এই ছবিতে রয়েছে তিনটি গান। ভূমি-খ্যাত সুরজিৎ ওড়িয়া গান রঙ্গবতী-কে নতুন ভাবে কম্পোজ করেছেন  । এছাড়াও  বাকি গানগুলি কম্পোজ করেছেন  অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানগুলিতে কন্ঠ দিয়েছেন  শ্রেয়া ঘোষাল,সুরজিৎ , ইমন চক্রবর্তী,বাবুল-সুপ্রিয়।






হাতেগোনা আর মাত্র ২৮ দিন বাকি।' কাছের মানুষ হতে কি গোত্র লাগে'? সেই প্রশ্নের সহজ সমাধান দিতে জন্মাষ্টমীতে দর্শকদের কাছে আসছে উইন্ডোজ প্রোডাকশনের 'গোত্র'।

Comments