শুরু হয়েগেছে প্রস্তুতি, চাঁদের দেশে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান-২। আজ দুপুর শ্রীহরিকোটায় ২টো ৪৩ মিনিটে ভারতের দ্বিতীয় চন্দ্রযানকে নিয়ে উড়ে যাবে বাহুবলী।জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২। এতে থাকবে না কোনও মহাকাশচারী। থাকবে ল্যান্ডার এবং রোভার। চন্দ্রায়ন -২ অভিযান হবে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু কাছাকাছি রোভার অবতরণের প্রথম অভিযান শুরু হবে। সেখানাকার ৩৮৯০ কেজি ওজনের চন্দ্রযান–২ চাঁদের কক্ষপথে ঘুরে তার ভৌগলিক অবস্থান, খনিজ পদার্থ এবং আবহাওয়া মন্ডলের বাইরের অংশের তথ্য সংগ্রহ করবে । চাঁদের কক্ষপথের ১০০ কিলোমিটারে ঢুকে যাওয়ার পর ল্যান্ডার থেকে রোভার আলাদা হয়ে যাবে। তারপর রোভার চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।রওনা দেওয়ার ৫৪ দিন পরে চাঁদে পৌঁছবে বলে জানা গিয়েছে।
১৫ তারিখ উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযানের। উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটি ধরা পরে রকেটের। রকেটের একটি ভাল্ব থেকে লিক হচ্ছিল হিলিয়াম গ্যাস। ঝুঁকি নিতে চাননি বিজ্ঞানীরা। তাই উৎক্ষেপণ বাতিল করা হয়। ত্রুটি সারিয়ে শনিবার মহড়াও পর উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয় চন্দ্রযান-২। প্রচেষ্টায় সফল হলে ইসরো সারা ভারতের গর্ব একইসঙ্গে বিশ্বে চাঁদে নিখুঁত অবতরণের নজির গড়বে ভারত।


Comments
Post a Comment