বদলাচ্ছে বর্ধমান স্টেশনের নাম। নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে।শনিবার তাঁর মৃত্যু-বার্ষিকীতেএমনটাই জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই। ১৯১০ সালে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন এই স্বাধীনতা সংগ্রামী।পরাধীন দেশকে স্বাধীন করতে তিনি যোগ দিয়েছিলেন চন্দ্রশেখর আজাদের সংগঠন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন-এ। পরে দিল্লিতে ভগৎ সিংয়ের সহযোগী হয়ে হামলা চালান দিল্লির ন্যাশনাল অ্যাসম্বলিতে। পুলিশ কর্তাকে হত্যার অভিযোগে এরপর ফাঁসি হয় ভগৎ সিং-য়ের। যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আন্দামান-নিকোবরের সেলুলার জেলে দ্বীপান্তরিত করা হয় বটুকেশ্বর দত্তকে।স্বাধীনতার পর পটনায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।১৯৬৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লির এইমস-এ মৃত্যু হয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বরের। ৫৪তম মৃত্যু বার্ষিকীতে জাক্কানপুরের তাঁর বাড়িতে যান রেলমন্ত্রী। সেখানে দলের জাতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে একথা জানান তিনি। স্বাধীনতা সংগ্রামীর মেয়ে ভারতী বাগচীর সঙ্গে দেখা করে নাম পরিবর্তন কথা জানান।

Comments
Post a Comment