টলিউডে এখন গেরুয়া রঙের হিড়িক।একদিকে যেমন তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দেওয়া শঙ্কুদেব পণ্ডার সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ অন্যদিকে বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যান্ড কালচারাল কনফেডারেশন নামক আরেক সংগঠন। জোড়া সংগঠনে টলিউডে বইছে গেরুয়া ঝড়। আর সেই ঝড়ে এবার নাম লেখালেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। শনিবার শঙ্কুদেব পণ্ডার সাথে বৈঠকের পরই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ
সংগঠনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সিপিএমের অন্যতম মুখ বিপ্লব চট্টোপাধ্যায়।

Comments
Post a Comment