ভূতের সিনেমা দেখে মৃত পৌঢ়





ভূতের সিনেমা দেখে সিনেমাহলে মৃত পৌঢ়


হলিউডি এই ভূতের ছবির ট্রেলার দেখেই দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে।  তাই সিনেমাহলে ছবির মুক্তি অপেক্ষায় দিন গোনে ভূতপ্রেমীরা ।  ছবির নাম 'অ্যানাবেল কামস হোম' । সেই রকমই আগ্রহ থেকেই ভূতের সিনেমা দেখতে গিয়েছিলেন  বছর ৭৭-এর বয়স্ক ভদ্রলোক। তিনি ব্রিটিশ নাগরিক। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর এই সিনেমা দেখতে গিয়েই ঘটে বিপদ। সিনেমা শেষ হওয়ার পর  জ্বলে ওঠে প্রেক্ষগৃহের আলো।

ওই ভদ্রলোকের পাশে বসে থাকা হঠাৎ সিনেমাহলে এক মহিলার চিৎকারে দেখা যায়, তাঁর পাশে বসে থাকে ওই বয়স্ক ভদ্রলোক  স্বাভাবিক নন। সিনেমা হলের সিকিউরিটি গার্ড এসে ভদ্রলোককে হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়,তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ওই ব্যক্তি সত্যিই সিনেমা দেখতে গিয়ে ভয় পেয়েছিলেন নাকি  তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন।

Comments