কলকাতা, মহুয়া চক্রবর্তী : ক্যাহতে হ্যায় কি ...আগর কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়েনাত উসে তুমসে মিলানে কি কোশিস মে লাগ যাতি হ্যায়। - 'ওম শান্তি ওম' সিনেমার শাহরুখ খান অভিনীত সেই বিখ্যাত সংলাপের কথা মনে আছে ! এই সংলাপ আজও মনে দাগ কাটে দর্শকদের। বাস্তব জীবনে এমনি এক স্বপ্নজয়ের নজির গড়ল ভারতের বিখ্যাত ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড 'অদ্ভুতম্'। এবার ব্র্যাভো ওয়ার্ল্ড রেকর্ডস-এ নির্বাচিত হল 'অদ্ভুতম্'। ভারতীয় মিউজিকের অসাধারণ শিল্পকলার মাধ্যমে অবদানের জন্য ব্র্যাভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এশিয়ান সাব-কন্টিনেন্টাল এডিশন ২০২০-তে নামাঙ্কিত হল সোমক সিনহা,সুমন মিত্র, সপ্তর্ষি শিত, মৈনাক সরকার ,পৃথা সরকার -এর সাধের এই ব্যান্ড। ২০১৪ সাল থেকে যন্ত্রসংগীতের মাধ্যমে যাত্রা শুরু 'অদ্ভুতম্' -এর। উদ্দেশ্যে, ইন্দো-অক্সিডেন্টাল ফিউশনের মাধ্যমে শ্রোতাদের মনরঞ্জন। আর সেই চেষ্টায় নিরন্তর কাজ করে চলেছেন তাঁরা। তবে এই যাত্রাপথ এত সহজ ছিল না। নানান প্রতিকূলতার বিরুদ্ধে জয় করে আজ 'অদ্ভুতম্' ব্যান্ড আন্তর্জাতিক স্তরে সাফল্যের শিখরে। আন্তর্জাতিক স্তরে নিজেদের সাফল্যগাঁথায় রীতিমত উচ্ছ্বসিত টিম 'অদ্ভুতম্'।

Comments
Post a Comment